ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা কমিটি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৪ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে  দেশের সব বেসরকারি স্কুল, কলেজ এবং মাদরাসা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো যে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ পরিদর্শন এবং ত্রিশালে অলিম্পিক ভিলেজ ভিত্তিপ্রস্তর

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।