সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের পুনর্গঠিত কমিটিকে ঐক্য ফোরামের অভিনন্দন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:০২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পুনর্গঠিত কার্য নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম । 

ফোরামের সমন্বয়ক এবিএম আব্দুস সাত্তার আজ এক বিবৃতিতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের নবগঠিত কার্য নির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করি, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে নবগঠিত এ কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। ’

আরও পড়ুন: আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যণমন্ত্রী

বিবৃতিতে তিনি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের নবগঠিত কার্য নির্বাহী কমিটির সার্বিক সফলতা কামনা করেন। 

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের জরুরী সভায় উপস্থিত সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে হৃদ্ধতাপূর্ণ আলাপ-আলোচনা ও মতামতের ভিত্তিতে মো. নূরুল ইসলামকে সভাপতি ও মো. মোজাহিদুল ইসলাম সেলিমকে মহাসচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। তথ্যসূত্র: বাসস

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ