আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থার কো অর্ডিনেটরকে প্রত্যাহার করে সংযুক্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাজহারুল হক পিপিএমকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের নিরাপত্তা ছেলে সংযুক্ত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ৫ শাখার উপসচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ জারি করা হয়। গত কয়েকদিন ধরেই  ট্রাইবুনাল সংশ্লিষ্ট বিষয়ে বলা হচ্ছিল তদন্ত সংস্থা ও প্রসিকিউশন বিভাগের মধ্যে দূরত্ব বাড়ছে। তদন্ত সংস্থার প্রধানকে সরিয়ে দেওয়ায় বিষয়টি আলোচনা এলো। 

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংযুক্ত কর্মকর্তা মাযহারুল হক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোর্ডিনেটরের সমাহারে বেতন পুলিশ অধিদপ্তর থেকে গ্রহণ করিবেন। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা কমিটির সংক্রান্ত সেলে তাকে সংযুক্ত করা হয়েছে। 

গতকাল দুপুরে প্রত্যাহারকৃত কোর্ডিনেটর মাজহারুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকার সিদ্ধান্ত মোতাবেক আমাকে মন্ত্রী পরিষদ বিভাগের সংযুক্ত করেছে। সেখানে যোগদান করবো। তদন্ত সংস্থার কার্যক্রমে কারো সাথে দূরত্ব তৈরি হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক তদন্ত কার্যক্রম চলছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমাকে সংযুক্তির আদেশ দিয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে