মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ২৭ মে ২০২৫ | আপডেট: ২:২৪ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতিবিলম্বে’ দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। তবে ঠিক কি কারণে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

তবে ঠিক কি কারণে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

২০২৩ সালের আগস্ট মাসে মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পান। তিনি নেইপিডোতে সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। ২০তম বিসিএসে ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন মনোয়ার।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন