৪৮তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ জন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:২৭ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) অংশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:

সহকারী সার্জন ৪,৬৯৫ জন, সহকারী ডেন্টাল সার্জন ৫১১ জন। 

আরও পড়ুন: কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট ২০২৫ থেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইট, সংবাদমাধ্যম ও এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষার জন্য করণীয়:

প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে হবে। মৌখিক বোর্ডে উপস্থিত থাকতে হবে নির্ধারিত দিনে ও সময়ে সঙ্গে আনতে হবে BPSC Form-1 (Applicant's Copy) এবং নিচের প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি:

সদ্য তোলা ৩ কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, এসএসসি বা সমমানের সনদ (জন্মতারিখ প্রমাণে), বিএমডিসি নিবন্ধন সনদ (এমবিবিএস/বিডিএস প্রার্থীদের জন্য), চিকিৎসকের প্রত্যয়নপত্র (উচ্চতা, ওজন, বুকের মাপ), চাকরিরত প্রার্থীদের জন্য ছাড়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/তৃতীয়, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট, স্থায়ী ঠিকানার প্রমাণ

অনলাইন ফর্ম ও ভেরিফিকেশনের জন্য অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে জমা দিতে হবে ফর্মের দুই কপি প্রিন্ট বোর্ডে সঙ্গে আনতে হবে পুলিশ ভেরিফিকেশন ফরম (৩ কপি) পূরণ করে জমা দিতে হবে

পিএসসি জানিয়েছে, যেকোনো অসত্য তথ্য, জাল সনদ বা প্রতারণা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতের পরীক্ষার জন্যও অযোগ্য ঘোষণা করা হবে। এমনকি নিয়োগের পর অসঙ্গতি প্রমাণিত হলে চাকরিচ্যুতি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল ফোনে ফল জানাতে প্রার্থীকে PSC 48 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানানো হবে। উদাহরণ: `PSC 48 123456` Send to `16222`।

যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন, তাদেরকে ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে গুগল ফর্ম ([https://forms.gle/jstW39S12eWi9oBk6](https://forms.gle/jstW39S12eWi9oBk6)) পূরণ করে জমা দিতে হবে।