প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-য় জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।





