মার্কিনসহ অন্যান্য দূতাবাসের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন (Tracey Ann Jacobson) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপির অফিস কক্ষে। সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: রাস্তায় নেমে আসা সবাই বিএনপির কর্মী নয়: প্রধানমন্ত্রী

সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, “বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া আসন্ন নির্বাচনের জন্য পুলিশ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাঙ্গীন প্রস্তুতি গ্রহণ করছে।”

আরও পড়ুন: ৩ মে রবিবার থেকেই শুরু হাওরের কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ

এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।