ঢাকায় লড়বেন নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজেও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীদের তালিকা এই মাসের মধ্যেই ঘোষণা করা হতে পারে।”
নির্বাচনে নিজে কোন আসন থেকে লড়বেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ঢাকার ছেলে। ঢাকাই থেকে নির্বাচনে দাঁড়াব।”
আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ
এ সময় নাহিদ ইসলাম জানান, সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করছে দলটি। বর্তমানে এনসিপির ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি রয়েছে।
তিনি আরও বলেন, “যেসব জেলা ও উপজেলায় এখনো কমিটি গঠন হয়নি, সেগুলোতেও এই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।”
দলের নেতারা জানান, আসন্ন নির্বাচনে অংশ নিতে সংগঠনগত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।





