নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন রাজনৈতিক দল
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা
তিনি বলেন, “নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন এসেছিল। এর মধ্যে ২২টি দলের তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাতটি দল কোয়ালিফাই করতে পারেনি।”
আখতার আহমেদ আরও জানান, “বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।”
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
ইসি সচিব বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি।”
তিনি জানান, এ বিষয়ে দাবি-আপত্তির সুযোগ রেখে বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।





