ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক পেল চূড়ান্ত নিবন্ধন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থার প্রাথমিক নিবন্ধন প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশন দাবি-আপত্তি জানার জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

ইসি জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে আবেদনপত্র নিষ্পত্তি শেষে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

নির্বাচন কমিশন আরও জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাগুলোকে আবেদন করতে বলা হয়েছিল।

নিবন্ধনের জন্য আগ্রহী সংস্থাগুলোকে ১০ আগস্ট, বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) জমা দিতে হবে। নির্বাচক সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি, নীতিমালা ও ফরম ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা এবং ইসির ওয়েবসাইট www.ecs.gov.bd-তে পাওয়া যাবে।

আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

এর আগে ২০২৩ সালের নীতিমালা বাতিল করে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বিষয়ে নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।