আজ শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সোমবার (২২ ডিসেম্বর) থেকে ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) সংশোধিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী
তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভিডিওবার্তার মাধ্যমে এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বিলিয়ন ডলারের বোয়িং চুক্তির দাবি যুক্তরাষ্ট্রের
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।





