প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক আজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। রোববার (১৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
আরও পড়ুন: বহুমুখী চ্যালেঞ্জে সরকার
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে তদন্তে কমিটি





