সারাদেশে ড্রোন উড্ডয়নে সাময়িক নিষেধাজ্ঞা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে ড্রোন উড্ডয়নের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা ও আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণভাবে সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এছাড়া সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থার পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকাজ ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থার আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে নির্ধারিত নিয়ম অনুযায়ী বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।