সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের প্রস্তুতি, অবস্থান এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে সরকারের করণীয় ও প্রত্যাশার বিষয়গুলোও জাতির সামনে স্পষ্ট করবেন তিনি।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও তা প্রচার করা হবে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে প্রধান উপদেষ্টার এই ভাষণকে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।





