চমৎকার ভোটগ্রহণ, কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিএমপি কমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী বৃহস্পতিবার বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বলেন, ভোটগ্রহণ চমৎকার পরিবেশে হচ্ছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ডিএমপি কমিশনার বলেন, “প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি, তা এখন বাস্তব। ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল যাই হোক, প্রধান দলগুলো তা মেনে নেবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়ায় সহিংসতার কোনো আশঙ্কা নেই।”

আরও পড়ুন: সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

তিনি আরও বলেন, “অনেক গুজব ছড়ানো হয়েছে—নির্বাচন হবে না, সহিংসতা হবে। কিন্তু আমরা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ দেখছি।”

কেন্দ্র সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোট ভোটারের ১১ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪। ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানো হবে, দেশে এলে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী