নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। বাংলাদেশের নতুন সরকারকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যিনি তারেক রহমানকে পরিবারসহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠানো চিঠি তুলে দেন ওম বিরলা। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
ওম বিরলা জানিয়েছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো ব্যক্তিগত চিঠি তার হাতে হস্তান্তর করেছি। এতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারত সফরের আমন্ত্রণ দিয়েছেন।’
ভারতের লোকসভার স্পিকার আরও বলেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
আরও পড়ুন: শপথ গ্রহণের সঙ্গে ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
নতুন সরকার গঠনের পর, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সকালে সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস শুরু করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণের পর, দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।





