‘এক ঘণ্টারও কম সময়ে ইসরায়েলকে ধ্বংস করতে পারে ইরান’
ছবিঃ সংগৃহীত
ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে আজিজি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে অধিকৃত অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।
আরও পড়ুন: ‘আজই ইরানে হামলা হতে পারে’, আবার চুক্তিরও সম্ভাবনা: ট্রাম্প
আজিজির ওই পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ছবিতে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো তুলে ধরা হয়েছে।
সূত্র: মেহের নিউজ
আরও পড়ুন: ইরানে হামলা হলে কয়েক গুণ বেশি জবাব দেওয়া হবে: আইআরজিসি





