প্রধানমন্ত্রীর উদ্যোগে এতিমখানায় ইফতারি ও সাহ্রিসামগ্রী বিতরণ
ছবিঃ সংগৃহীত
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতারি, মধ্যরাতের খাবার ও সাহ্রিসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ঢাকা–১৭ আসনের অন্তর্ভুক্ত কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তি এলাকার ১৪টি এতিমখানা ও মাদ্রাসায় এক মাসের জন্য এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব–২ আবদুর রহমান সানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গিয়ে এসব ইফতারি ও সাহ্রিসামগ্রী পৌঁছে দেন।
সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান মাসে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক





