পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ বাহিনীকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে এবং ভাবমূর্তি পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার।”

আরও পড়ুন: এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা বাড়াতে শাহজালালে ডিএফটি প্রশিক্ষণ সম্পন্ন

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: সেপ্টেম্বরে তফসিল, নভেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

এ ছাড়া শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।