বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, “রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় খোলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।”

আরও পড়ুন: বাহারুল আলমের আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন ও বন্ধ পাট শিল্প, চিনি কারখানাগুলো পুনরায় চালু করে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রাখা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন এবং বন্ধ ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটি কাজ শুরু করেছে।

আরও পড়ুন: মনজুর মোরশেদ চৌধুরী নতুন স্বরাষ্ট্র সচিব