ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছুটির দিনেও সরকারি দায়িত্ব পালনে তেজগাঁও কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও অধীন দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভায় প্রশাসনিক কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় বিষয়ক আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী