পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রী
ছবিঃ সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান কে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল নিযুক্ত
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।”





