পিআইও ধুনট সত্যিকার অর্থেই জনস্বার্থে জনবান্ধব কর্মকর্তা

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া ধুনট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরিদুল ইসলাম সত্যিকার অর্থেই একজন জনস্বার্থে জনবান্ধব কর্মকর্তা। 

বগুড়া ধুনট উপজেলায় সাম্প্রতিক বাংলাবাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর কাবিখা বা কাবিটা প্রকল্প চিকাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহনপুর বাজার হতে মাদ্রাসা হয়ে সামাদ মাষ্টারের বাড়ী পর্যন্ত অত্র এলাকার মানুষের জনস্বার্থে রাস্তার ইট সয়েলিং এর কাজ দ্রুত গতিতে শুরু করেছে এবং তা অতি তাড়াতাড়ি সমাপ্ত করা হবে। গত ২৮শে সেপ্টেম্বর/২৬ইং তারিখে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের

আরও পড়ুন: কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

মোহনপুর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী। তিনি গ্রামবাসির পক্ষে কাবিখা বা কাবিটা প্রকল্প চিকাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহনপুর বাজার হতে মাদ্রাসা হয়ে সামাদ মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তার ইট দ্বারা সোলিং এর জন্য ২ লক্ষ ৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্ধের কোন কাজ হয়নি বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বরাবর মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন এবং তা সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সেই সূত্র ধরে পরবর্তীতে জনস্বার্থে উক্ত রাস্তার ইট সয়েলিং এর কাজ দ্রুত গতিতে শুরু করা হয়।

এতে ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, পিআইসি কমিটির সভাপতি অত্র ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ইউপি সদস্য (মেম্বার) ডাবলু প্রামানিককে প্রকল্প বাস্তবায়ন সমাপ্ত করে চুড়ান্ত কিস্তি প্রদান করার জন্য বারবার লিখিত ও মৌখিক ভাবে তাগিদ দেয়া হয়। কিন্ত পিআইসি কমিটির সভাপতি ডাবলু প্রামানিক ইউপি সদস্য (মেম্বার) ব্যক্তিগত মামলা সংক্রান্ত কারণে পলাতক ও বর্তমানে কারাগারে আটক থাকার কারণে কাজটি সমাপ্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: আখচাষীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈশ্বিক পদক্ষেপ

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী গত (২৮শে অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, পিআইসি কমিটির সভাপতি ডাবলু প্রামানিক ইউপি সদস্য (মেম্বার) ব্যক্তিগত মামলার কারণে বর্তমানে কারাগারে আটক থাকার কারণে কাজটি সমাপ্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে সরজমিনে তদন্ত সাপেক্ষে পিআইসি কমিটি ও প্রকল্প সেক্রেটারীর সার্বিক সহযোগিতায় জনস্বার্থে চিকাশী ৯নং ওয়ার্ডের মোহনপুর বাজার হতে মাদ্রাসা হয়ে সামাদ মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তার ইট দ্বারা সোলিং এর নির্মাণ কাজ শুরু করা হয় এবং তা সমাপ্ত করা হবে। যাহা অত্র এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা উন্নতির প্রত্যাশা পূরণ হবে বলে জানান তিনি।