শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় এই কাজ পরিচালিত হবে। ফলে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশ, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্টসহ আশপাশের বিস্তৃত অঞ্চল।

এছাড়া উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, জিরাবো, নয়ারহাট, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুরসহ বিভিন্ন এলাকাও এই বন্ধের আওতায় পড়বে।

আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে আশপাশের অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংস্থাটি সহযোগিতা কামনা করেছে।