রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার ফিলিপ
ছবিঃ সংগৃহীত
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ ( রিহ্যাব) এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টেনেন্টাল নিচতলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মেয়াদকাল ২০২৬-২০২৮ সাল পর্যন্ত । এই নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় সাড়ে ৬ শতাধিক এর মধ্যে ভোট প্রদান করছেন ৫৭০ জন । ভোট গণনা শেষে রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন । সেখানে প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ ২৪১ ভোট পেয়ে ১৮ তম পরিচালক হিসেবে বিজয়ী লাভ করেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডক্টর এমডি আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। রিহ্যাবের এই কমিটি ২৭ সদস্য বিশিষ্ট গঠিত হয়।





