প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত, গ্রিডে স্বস্তির আশা

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান, ফকির মাহাবুব আনাম স্বপন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়া-র রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

আরও পড়ুন: রূপপুরে আজ শুরু ইউরেনিয়াম লোডিং, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।