ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতাদের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাটের খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। এখন থেকে ঈদ পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে যেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি ছিল, সেখানে ঈদকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ সামনে রেখে কেনাকাটার চাপ সামাল দিতে এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।