সবাই দায়িত্বশীল হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় তিনি সেনানিবাসে কাটানো শৈশব ও জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জীবনের বড় একটি অংশের স্মৃতি সেনানিবাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পরে সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।





