পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র হবে: আইজিপি
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারের পলায়ন
আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আওতায় পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে পুলিশের জন্য বরাদ্দ দেওয়া ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: রক্তাক্ত জুলাই: মাসজুড়ে কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।





