নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হককে আহ্বায়ক এবং গাজীপুরে কর্মরত পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়াকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক ও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই রাজধানীর শান্তিনগরের স্কাই ভিউ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা মতামত দেন যে, দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির অবস্থায় রয়েছে। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক চাকরি থেকে অবসর গ্রহণ করায় সংগঠনের দৃশ্যমান কার্যক্রম অনেকটাই কমে গেছে। এ অবস্থায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন উপস্থিত অধিকাংশ সদস্য।

সভায় উপস্থিত সদস্যদের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যুক্ত পরিদর্শক ও উপপরিদর্শকদের মতামতের ভিত্তিতে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

সভায় আশা প্রকাশ করা হয়, নতুন এ আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত কল্যাণ নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।