ফায়ার সার্ভিস ও ARAB-এর যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্যোগকালীন দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ARAB)-এর যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন হয়েছে। দেশব্যাপী এই এক্সারসাইজ ২৩ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট শেষ হয়েছে। 

২৩ আগস্ট সকাল ১০-০০ ঘটিকায় এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), ARAB-এর সাধারণ সম্পাদক জনাব অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও ARAB-এর অন্য কর্মকর্তাবৃন্দ।‌

আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহাদয়ের সদয় নির্দেশনায় বড় দুর্যোগে উদ্ধার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে এই এক্সারসাইজ করা হয়। ফায়ার সার্ভিসের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সদস্যগণ ফায়ার সার্ভিসের সাথে থেকে কিভাবে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করে অপারেশনাল কার্যক্রম সচল রাখবেন মূলত তারই অনুশীলন হলো এটি। ৮ বিভাগের মোট ১৬টি স্থানে বিভিন্ন দুর্যোগ যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসে উদ্ধার কার্যক্রম অনুশীলনের আয়োজন করা হয়। একইসাথে ফায়ার সার্ভিসের অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পারস্পরিক সমন্বয় ও দুর্যোগে একত্রে কাজ করার প্রক্রিয়া সহজ হয়েছে। অনুশীলনের ২য় দিন ২৪ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার  (২৫ আগস্ট) বেলা ১০-০০ ঘটিকায় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এক্সারসাইজ-এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বেলা ৩-৩০ ঘটিকায় অনুশীলন কার্যক্রমের সমাপ্তি হয়। ফায়ার সার্ভিসের ইওসি, মিরপুর থেকে পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান সকল বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ARAB প্রতিনিধির সাথে বেতার যোগাযোগ স্থাপন করেন এবং জুম মিটিং-এর মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন ও সমাপ্তি ঘোষণা করেন। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত