আড়াই ঘন্টা এম.পি’ শাহজাহান সাজুর মনোনয়ন প্রত্যাহার

Babul khandakar
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৪:৩৯ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নুসরাত জাহান জেরিন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জোটের গ্যাঁড়াকলে পড়লেন ‘আড়াই ঘন্টার এম.পি’ মো. শাহজাহান আলম সাজু। সমঝোতায় জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ায় শাহজাহান আলম ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সহকারি রিটানিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।  

১৫ নভেম্বর উপ-নির্বাচনে জয়ী হওয়াশাহজাহান আলমকে দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শাহজাহানআলমের জয়ের মাধ্যমে ৫০ বছর পর এ আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। শাহজাহান আলম শপথ নেওয়ার আড়াই ঘন্টা পর তফসিল ঘোষণা করে আওয়ামী লীগ। যে কারণে শাহজাহান আলম নিজেকে ‘আড়াই ঘন্টার এম.পি’ হিসেবে বলে বেড়িয়েছেন।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা স্থগিত

রবিবার বিকেলে ফোন করা হলে শাহজাহান আলম  মনোনয়নপত্র প্রত্যাহার করার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দলীয় নির্দেশনা মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।

একাধিক সূত্র জানায়, এ আসনটিতে আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে জাতীয় পার্টির নেতা রেজাউল ইসলাম ভূঁইয়া সেখানে মনোনয়নপত্র জমা দেন। ওই আসন থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যে কারণে আব্দুল হামিদ না রেজাউল ইসলাম দলীয় প্রতীক পান সেটি এখন দেখার বিষয়। আসনটিতে রেজাউল ইসলামের শশুর সাবেক এম.পি ও জাতীয় পার্টি নেতা জিয়াউল হক মৃধা স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন।

আরও পড়ুন: নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাক’ দাবি কতটা যৌক্তিক: মাহদী আমিন

রেজাউল ইসলাম ভূঁইয়া রবিবার বিকেলে সাংবাদিকদেরকে জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে শেষ পর্যন্ত তাকে জোটের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ওই আসন থেকে তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।