মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত আমরা নিইনি : কাদের
মেট্রোরেলের ভাড়ার ওপর কারা ভ্যাট বসিয়েছে জানি না। আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল বিশেষ সেবাধর্মী পরিবহন। মানুষ এর সুফল পাচ্ছে। আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসানোর ঘোষণা হঠাৎ করে কারা দিলো? সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো জানি না। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব।
মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা





