আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলমকে জরিমানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৩ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর অনুমোদিত সময়সীমার বাইরে মাইক ব্যবহার করে পথসভা পরিচালনা করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে আদালত জরিমানার নির্দেশ দেন।

আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

সারজিস আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল