কাইয়ুমের প্রার্থিতা বাতিলে নাহিদের আপিল সুপ্রিম কোর্টে শুনানি হয়নি
ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) ডা. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে ডা. এম এ কাইয়ুমের প্রার্থিতায় আর কোনো আইনগত বাধা রইল না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ডা. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করেছিলেন। ওই আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ১০৫ নম্বর আইটেম হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও বিজ্ঞ আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত তা গ্রহণ করেননি।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
এর আগে হাইকোর্ট বিভাগও নাহিদ ইসলামের দায়ের করা রিট আবেদন খারিজ করেন। সর্বশেষ আপিল বিভাগ আবেদন খারিজ করায় বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হলো। এতে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল





