চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছেছেন।
সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে তিনি বেইলী রোডে অবস্থিত পীরের বাসায় যান।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
এর আগে রোববার সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং রাতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল, যার মধ্যে বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম ৯৩ হাজার ৫২৮ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির





