৩২ নম্বরে পতাকা উত্তোলনে গিয়ে আটক তিন কর্মী
৬ দফা ও হাসিনার কারামুক্তি দিবস ঘিরে কঠোর অবস্থানে পুলিশ
৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস ও ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস ঘিরে ঝটিকা মিছিল এবং নাশকতা দমনে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে পতাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
রাজধানী ঢাকাসহ সারা দেশেই পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঝটিকা মিছিল বা কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের তৎপরতা দমন এবং পলাতক নেতাদের গ্রেফতারে জরুরি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (গোপনীয়) কামরুল আহসান স্বাক্ষরিত ৬ পৃষ্ঠার একটি গোপনীয় প্রতিবেদন পুলিশের অপারেশনাল ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ গ্রুপ কনফারেন্সে ডিএমপির কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
এছাড়াও রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের সকল উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) নিয়ে আইজিপি আলী হোসেন ফকির অপারেশনাল প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আইজিপি আলী হোসেন ফকির সারা দেশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে যৌথ কনফারেন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করেছেন।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী জুলাই-আগস্টকে সামনে রেখে কোনোভাবেই যেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা কোনো ধরনের তৎপরতা বা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সকাল থেকেই পুলিশ ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘিরে রাখে। ৩২ নম্বরের পাশে তিন যুবক সন্দেহজনকভাবে ৩২ নম্বরে ঢোকার চেষ্টা করায় তাদের আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ৩২ নম্বরে পতাকা উত্তোলনের বিষয়টি স্বীকারোক্তি পাওয়া যায়। মোবাইলে দলীয় নির্দেশনা পাওয়ার তথ্যও পুলিশ জানিয়েছে।
আটক তিনজনই নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা হলেন—
মো. মাইনুল হাসান (২৩), পিতা- মো. ইছহাক শেখ, মাতা- মোনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: (চিলতলা), উপজেলা/থানা- নেছারাবাদ (স্বরূপকাঠি), জেলা- পিরোজপুর।
সোহরাব হোসেন (ছাত্রলীগের সক্রিয় সদস্য) (২৯), পিতা- শহীদুল্লাহ, মাতা- শাহেদা বেগম, স্থায়ী ঠিকানা: (শোরসাক), উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।
ইব্রাহিম খলিল (ছাত্রলীগের সক্রিয় সদস্য) (৩১), পিতা- মো. ইউসুফ, মাতা- শাহেদা বেগম, স্থায়ী ঠিকানা: (সাং- তারাপুর, পো- কালিয়াপাড়া), উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।





