চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।
বুধবার রাতে বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যরা দেশে পৌঁছেছেন।
আরও পড়ুন: কঠিন পরিস্থিতি সামলে বিএনপি যেভাবে বারবার ঘুরে দাঁড়ায়
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: জিয়া উদ্যানের লেকে মৎস্য পোনা অবমুক্ত করলেন তারেক রহমান
বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস এখন দেশে ফিরেছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।





