রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিলেন সাকিব
আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। বিপিএলের দশম আসর সামনে রেখে নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে তারা।
সকাল ১১টা ৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করে রংপুর রাইডার্স। শুরুতে না থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব। এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতের ২০৩৬ অলিম্পিক বিডে প্রভাব ফেলতে পারে: গার্ডিয়ান
আজ প্রথমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যান সাকিব। যদিও সেখানে রানিং কিংবা ব্যাটিং কিছুই করেননি। মিরপুর থেকে সরাসরি রংপুরের অনুশীলনে এসেছেন এই অলরাউন্ডার।
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মূলত আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।
আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
জাতীয় দলের বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ও পেসার হাসান মাহমুদ আছেন আজকের অনুশীলনে। এ ছাড়াও বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আছেন।





