কোন দলের হয়ে বিপিএল মাতাবেন নারিন-রাসেল?
বিপিএল মাতাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুব শীঘ্রই মাঠে নামবেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতের ২০৩৬ অলিম্পিক বিডে প্রভাব ফেলতে পারে: গার্ডিয়ান
গত বছরের সেপ্টেম্বরে তাদের দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে আইএল টি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারেননি তারা। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি লিগ থেকে তাদের দল ছিটকে পড়ায় কিছুটা আগেই বিপিএলে যোগ দিয়েছেন তারা।
চট্টগ্রামে টিম হোটেলে উঠেছেন তারা। সব ঠিকঠাক থাকলে ১৯ ফেব্রুয়ারিই তাদের মাঠে দেখা যেতে পারে।
আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে বিদেশি কোটায় মাঠে নামতে পারেন রাসেল ও নারিন।
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব কিছু বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিটির প্লে-অফে খেলা একপ্রকার নিশ্চিত।





