১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে দ্বীপটিতে চলছে প্রয়োজনীয় প্রস্তুতি। রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত
এর আগে দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সীমা নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা আরও এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে। পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্বীপটিতে পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে।





