মারা গেলেন ফুটবলার মিথিলা
ছবিঃ সংগৃহীত
মারা গেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মিথিলা আক্তার। মৃত্যুকালে তার বয়স ছিল ২৩ বছর। সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা। রোববার রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট
এ নারী ফুটবলারের মৃত্যুতে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।





