চুনারুঘাটে ‘স’ মিলে অভিযান: প্রায় সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের বিশেষ অভিযানে একটি স’ মিল থেকে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৩৪ দশমিক ৭৪ ঘনফুট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি স’ মিলে এ অভিযান পরিচালনা করা হয়। কালেঙ্গা বনের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
আরও পড়ুন: তিন সড়কের কাজ দ্রুত শেষ করা হবে, বদলে যাবে যোগাযোগব্যবস্থা: এমএ মান্নান এমপি
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের সহকারী বন সংরক্ষকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেগুন, আকাশমনি ও মেহগনি গাছের মোট ১৬ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।
অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে কাঠগুলো জব্দ করে চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা কাঠের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।





