নারী দিবসে বিসিবির সংবর্ধনা পেলেন নারী ক্রিকেটাররা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সম্মান ও তাদের অবদানকে স্বীকৃতি জানাতে বিশ্বজুড়ে নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের বিশেষভাবে সম্মান জানিয়েছে।

নারী দিবসে বিসিবির পক্ষ থেকে নারী দলের সকল ক্রিকেটারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। এ সময় নারী ক্রিকেটাররা বেশ হাস্যোজ্জ্বল ছিলেন এবং আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন: সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

এদিকে নারী দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ সম্মান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় মিরাজ বলেন, “বাংলাদেশের নারী ক্রিকেট দল গত কয়েক বছর ধরে যে অবদান রেখেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল।”

আরও পড়ুন: বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি- টোয়েন্টি

তিনি আরও বলেন, “বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলছে এবং সামনে এগিয়ে যাচ্ছে, এটি দেশের জন্য বড় অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”