সাকিবের ফেরা বোর্ডের সিদ্ধান্ত, মুশফিকের অবসরকে সম্মান: মিরাজ
নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
গত মাসে গুঞ্জন উঠেছিল, নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরবেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত তা হয়নি। সিরিজ শুরুর আগে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, সাকিবের দলে ফেরা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত।
আরও পড়ুন: দেম্বেলের জোড়া গোলে লিভারপুল বিধ্বস্ত, সেমিফাইনালে পিএসজি
তিনি বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু তিনি খেলছেন… সবাই জানি তার ইস্যু নিয়ে।’
অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে মিরাজ বলেন, দলে তার মতো খেলোয়াড় থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়।
আরও পড়ুন: জয়ে ফিরল লিভারপুল, হোঁচট খেল আর্সেনাল
মিরাজ আরও জানান,‘মুশফিক ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে তিনি আরও কিছুদিন খেলতে পারতেন। তবে যেহেতু অবসর নিয়েছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি।অধিনায়ক হিসেবে মুশফিকের সঙ্গে তার কথা হয়েছিল। যেহেতু তিনি টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, তাই তার সিদ্ধান্তকে সম্মান জানানোই সঠিক।
এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরকারী দলটি তুলনামূলকভাবে দ্বিতীয় সারির হলেও তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ দল।
এ বিষয়ে মিরাজ বলেন, ছোট করে দেখার কিছু নেই। পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ভালো ফলাফল করার। সিরিজ জিততে পারলে এটি বড় অর্জন হবে।র্যাংকিংয়ের দিক থেকেও এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং দল সর্বোচ্চ দিয়ে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।





