সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৭:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে না পারায় তার জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা থামছে না।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

তামিম বলেন, গত এক-দুই বছর ধরে শুধু একজন ক্রিকেটার—সাকিব আল হাসানকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে, যা তার কাছে ঠিক মনে হয় না। তিনি মনে করেন, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়সহ আরও কয়েকজন একই ধরনের পরিস্থিতিতে আছেন। তাই শুধুমাত্র একজনকে কেন্দ্র করে আলোচনা করা উচিত নয়।

সাকিব-মাশরাফিদের ক্রিকেটে ফেরার বিষয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করে তামিম বলেন, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সব ধরনের ক্রিকেটীয় সুযোগ-সুবিধা দিতে তারা প্রস্তুত।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

তিনি আরও জানান, আইনি বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকেও নমনীয় হওয়ার কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান করে দেশে ফিরলে এবং খেলতে চাইলে বিসিবি তাদের স্বাগত জানাবে।