বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে: টসে জিতে বোলিংয়ে অজিরা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক জস ইংলিস।

ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে আগে ব্যাটিং করতে হবে। মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে।

আরও পড়ুন: আইসল্যান্ড ম্যাচে ফিরছেন মেসি, আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন

ঘরের মাঠে সিরিজের শুভ সূচনা করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নেমে জয় দিয়ে সফর শুরু করতে চায় অস্ট্রেলিয়া।

ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ও বোলিং আক্রমণের দিকে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন নেতৃত্বে দলটির পারফরম্যান্সও থাকবে আলোচনায়।

আরও পড়ুন: বিসিবি পরিচালক হওয়ার একদিন পরই পদত্যাগ করলেন প্রতিমন্ত্রীর ছেলে

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দলই বেশ কিছু নতুন পরিকল্পনা ও সমন্বয় নিয়ে মাঠে নামছে। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।