‘ট্রুকলার অ্যাপে’ ফোনকল রেকর্ডের সুবিধা আসছে আবার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ১৭ জুন ২০২৩ | আপডেট: ৬:৪৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নানা কারণে আপনার মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল আসতে পারে। অপরিচিত নম্বরের তথ্য পেতে চাই আমরা। সেই তথ্য খোঁজার জন্য ট্রুকলার অ্যাপের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। একসময় এ অ্যাপ দিয়ে কল রেকর্ড করা যেতো। মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল।

তবে ফের ফোনকল রেকর্ডের সুযোগ চালু করেছে ট্রুকলার। টেক ক্র্যাঞ্চ জানায়, এর ফলে কোনো ব্যক্তি কল করলে তা রেকর্ড করে রাখা যাবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুগল এআই প্লাসের দাম কমল

নতুন এ সুবিধা চালুর জন্য নিজেদের অ্যাপের ডায়াল বক্সের মধ্যে রেকর্ড বাটন যুক্ত করেছে ট্রুকলার। ফলে নির্দিষ্ট নম্বরে কল করা বা কল রিসিভের সময় রেকর্ড বাটনটিতে ক্লিক করুন। তাহলেই কথা রেকর্ড হতে থাকবে। রেকর্ড করা কথাবার্তা ট্রুকলারের সার্ভারে নয়, আপনার ফোনেই সংরক্ষণ করা হবে। এর ফলে ব্যবহারকারীদের কথাবার্তা বা গুরুত্বপূর্ণ সব তথ্য সুরক্ষিত থাকবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে কল রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: হঠাৎ সার্ভার ডাউন ফেসবুক ও মেসেঞ্জার, ব্যবহারকারীদের লগআউট