সৌদি আরবে বেসামরিক অবকাঠামোয় হুতি হামলার নিন্দা বাংলাদেশের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ঢাকা বলেছে, এ ধরনের কর্মকাণ্ড নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে।

এ সময় বাংলাদেশ অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াচক্রের দৌরাত্ম্য দমনে তৎপর সরকার

সূত্র: বাসস