স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, ওয়াকআউট বিরোধী দলের
১০:৪৭ অপরাহ্ন, ১৩ Jul ২০২৬, সোমবারসংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। তবে কমিটি গঠনের উদ্যোগকে প্রত্যাখ্যান করে অধিবেশন থেক...




